সর্বশেষ

সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

Saudi arabWeb Popup (3)

ইয়েমেনের রাজধানী সানায় একটি তেল স্থাপনায় বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আসন্ন এই হামলা থেকে সাধারণ মানুষকে রক্ষায় দ্রুত ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও একধাপ উত্তপ্ত হয়ে উঠেছে।

OilSaudiArabia f36a0a

সৌদির এই সামরিক সতর্কবার্তার পর বসে নেই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরাও। তারা পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সানায় বিমান হামলা হলে সৌদির দাম্মামে অবস্থিত আরামকোর সদর দপ্তর, রিয়াদের আরামকো তেল পরিশোধনাগার এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো হবে। সাধারণ মানুষকে অবিলম্বে এসব স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে গোষ্ঠীটি।

গত শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর থেকেই দুপক্ষের সংঘাত চরম আকার ধারণ করেছে। ওই ঘটনার পর থেকেই হুথিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিল সৌদি আরব। চরম এই উত্তেজনার মাঝেই মঙ্গলবার রিয়াদকে লক্ষ্য করে হুথিরা আবারও ড্রোন ছুড়লে তা আকাশে ভূপাতিত করার দাবি করেছে সৌদি জোট।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup