Long Popup (2)
সর্বশেষ

প্রতিবন্ধীদের নিয়ে বার্তা দিলেন সৌদি গ্র্যান্ড মুফতি

Ezgif 26717c5a78fee7 68fb7d253c24bCity

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের যত্ন নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজান। রোববার (২৩ আগস্ট) ঐতিহাসিক শহর তাইফে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা ‘তাইফ চ্যারিটেবল অ্যাসোসিয়েশন’-এর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। সৌদি গ্র্যান্ড মুফতি জানান, সমাজের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন সদস্যদের যত্ন নেওয়া মানুষের মধ্যে দয়া, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মতো গুণাবলিকে আরও শক্তিশালী করে, যা ইসলামি শরিয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূল্যবোধ।

তাইফে ‘জেনারেল প্রেসিডেন্সি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা’ কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন তাইফ চ্যারিটেবল অ্যাসোসিয়েশন ফর পিপল উইথ ডিজঅ্যাবিলিটিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সাঈদ বিন আলী আল-জাহরানি। তাঁর সঙ্গে সংস্থাটির বেশ কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন প্রতিবন্ধী শিশুও অংশ নেয়। বৈঠকে গ্র্যান্ড মুফতিকে সংস্থাটির বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সংস্থাটির দেওয়া পুনর্বাসন, শিক্ষা ও সামাজিক সেবার নানা দিকও তুলে ধরেন সংশ্লিষ্টরা।

প্রতিবন্ধী শিশুদের সহায়তা ও পুনর্বাসনে সংস্থাটির বহুমুখী কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি উপকারভোগীদের সেবায় নিয়োজিত কর্মীদের নিষ্ঠারও সাধুবাদ জানান শেখ আল-ফাওজান। বৈঠকে উপস্থিত প্রতিবন্ধী শিশুদের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তিনি বিশেষ দোয়া করেন এবং তাদের বাবা-মা ও পরিচর্যাকারীদের প্রচেষ্টার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেন। একই সঙ্গে শিশুদের জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী হওয়া এবং উত্তম নৈতিকতা বজায় রাখারও আহ্বান জানান সৌদি আরবের এই গ্র্যান্ড মুফতি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate