Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ১৪ হাজার প্রবাসী

More than 18,000 expatriates arrested in Saudi Arabia in one weekCity

সৌদি আরবে গত এক সপ্তাহে বিভিন্ন অপরাধে ১৪ হাজার ২৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থার যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ১৩ হাজার ৭২৪ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ হাজার ৯০০ জন আবাসন, ৩ হাজার ৯৮২ জন সীমান্ত নিরাপত্তা এবং ৩ হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৫২৪ জনকে এবং অবৈধ প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তা করার অভিযোগে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে প্রায় ৩২ হাজার প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি এ অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate