Long Popup (2)
সর্বশেষ

ওমানে ক্রিকেট খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে প্রবাসীর মৃত্যু

WhatsApp Image 2026 08 21 at 16.22.16City

ওমানের আল হাইল এলাকায় ক্রিকেট খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে এক প্রবাসী ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে টেনিস বলের একটি টুর্নামেন্ট চলাকালে শাবের বশির (৩৫) নামের ওই যুবক আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় ক্রিকেট কমিউনিটি সূত্রে জানা যায়, ভারতের কেরালার আলাপুজা জেলার বাসিন্দা শাবের বশির দীর্ঘ ১৪ বছর ধরে ওমানে বসবাস ও কাজ করছিলেন। ওমানের ‘ইলেক্ট্রোম্যান এলএলসি’ কোম্পানিতে কর্মরত এই যুবক স্থানীয় ‘জিফনাইন চ্যালেঞ্জার্স’ নামের একটি ক্রিকেট দলের সুপরিচিত খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন। শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে খেলার মাঠে আকস্মিক এই দুর্ঘটনা ঘটে।

মাঠে লুটিয়ে পড়ার পরপরই সতীর্থরা তাঁকে আল হাইলের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দল সিপিআরসহ সর্বোচ্চ চেষ্টা করলেও তাঁকে ফেরাতে পারেনি। ব্যক্তিজীবনে শাবের এক সন্তানের জনক ছিলেন। তাঁর স্ত্রী মাস্কাটের একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন। স্ত্রী ও সন্তান নিয়ে তিনি মাস্কাটেই থাকতেন। এই প্রবাসীর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate