সর্বশেষ

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭ কচ্ছপ

1784780533 17cfd8cc05747a58c784Web Popup (3)

ভারতের কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ৭০৭টি জীবন্ত কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স শাখা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা ওই যাত্রীকে বন্য প্রাণী পাচারের অভিযোগে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো মূলত ‘রেড-ইয়ার স্লাইডার’ প্রজাতির বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ব্যাংকক থেকে একটি ফ্লাইটে কলকাতায় নামেন ওই যাত্রী। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর লাগেজের ভেতর থেকে হঠাৎ নড়াচড়ার শব্দ শুনতে পান শুল্ক কর্মকর্তারা। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করা হলে ভেতর থেকে বেরিয়ে আসে বিপুলসংখ্যক এই জীবন্ত কচ্ছপ। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে শুল্ক দপ্তর। এই বিপুলসংখ্যক কচ্ছপ কোথা থেকে, কী উদ্দেশ্যে এবং কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল—তা জানতে তদন্ত চলছে। এর পেছনে কোনো বড় আন্তর্জাতিক বন্য প্রাণী পাচার চক্র জড়িত কি না, সেটিও গভীরভাবে খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

এদিকে একই দিনে কলকাতার ডানলপ এলাকায় একটি ট্যাক্সিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি ও একটি দেশি বন্দুক জব্দ করা হয়। এ ঘটনায় ব্যবহৃত ট্যাক্সিটি জব্দ করার পাশাপাশি চালককে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup