Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ১০তলা ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

496bf15b21c3008b30f7cb627d181be0 6a6093333a9d8ProbashircityWebPopupUpdate

জীবিকার তাগিদে দীর্ঘ এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মো. মিল্লাত হোসেন (৪০)। পরিবারের সচ্ছলতা ফেরানোর সেই স্বপ্ন চিরতরে নিভে গেল মর্মান্তিক এক দুর্ঘটনায়। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন এই প্রবাসী নির্মাণশ্রমিক। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির বাসিন্দা। দেশে তাঁর স্ত্রী এবং দুই কন্যাসন্তান রয়েছে। নিহতের ভাই ও স্থানীয় পদ্মাবাজার মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী মো. শরীফ হোসেন শোকাহত কণ্ঠে জানান, প্রতিদিনের মতোই কাজে গিয়েছিলেন তাঁর ভাই। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর তাঁদের শুনতে হবে, তা কেউ ভাবতেও পারেননি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

প্রবাসী এই শ্রমিকের মৃত্যুর বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানতে পারেননি, তবে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এ বিষয়ে দ্রুত খোঁজখবর নিয়ে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের আইনি ও দাপ্তরিক সহযোগিতা করা হবে।

আরো দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate