Long Popup (2)
সর্বশেষ

ব্রাজিলের সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুজনকে পেটাল জনতা

HgfdProbashircityWebPopupUpdate

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর আম্বনে ব্রাজিলের সমর্থকদের এক আনন্দ মিছিলে ইসরায়েলের পতাকা ওড়ানোর জেরে দুই কিশোরকে বেধড়ক মারধর করেছে ক্ষুব্ধ জনতা। গতকাল সোমবার এই ঘটনা ঘটে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের শেষ ৩২–এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের সমর্থকেরা আম্বনে এই বিশাল আনন্দ মিছিল বের করেন। সেই উৎসবমুখর মিছিলের মধ্যে মোটরসাইকেল আরোহী দুই কিশোর হঠাৎ দখলদার ইসরায়েলের পতাকা ওড়াতে শুরু করে। এটি দেখে আশপাশের সাধারণ মানুষ চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মুহূর্তের মধ্যেই ওই দুজনের ওপর চড়াও হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি প্রথমে ওই দুই কিশোরকে থামান। এরপর তিনি দ্রুত তাদের হাত থেকে ইসরায়েলের পতাকাটি কেড়ে নিয়ে এর লাঠি ভেঙে ফেলেন। এর পরপরই আশপাশ থেকে আরও কয়েকজন ছুটে এসে ওই দুই কিশোরকে মারধর শুরু করেন। বিশেষ করে যার হাতে পতাকাটি ছিল, তাকে বেশি মারধর করা হয়। তবে ঠিক কী উদ্দেশ্যে তারা এই ফুটবল উন্মাদনার মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে এসেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া দীর্ঘ দিন ধরেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দৃঢ় অবস্থান জানিয়ে আসছে। ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের কারণে ইসরায়েলের প্রতি দেশটির সাধারণ মানুষের তীব্র ক্ষোভ রয়েছে। এমন পরিস্থিতিতে উৎসবের মিছিলে ইসরায়েলি পতাকার উপস্থিতি উপস্থিত জনতাকে ক্ষুব্ধ করে তোলে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate