Long Popup (2)
সর্বশেষ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

Untitled 9City

ইতালির রাজধানী রোমে মর্মান্তিক এক হামলায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের কাসালোত্তি এলাকার একটি ফ্ল্যাটে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৫০), তাঁর স্ত্রী হোসনে জাহান মমতাজ (৪০) এবং তাঁদের নয় বছরের শিশুকন্যা আরিশা। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তবে গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন এ দম্পতির ২০ বছর বয়সী ছেলে অয়ন।

স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে ছেলে অয়ন ফ্ল্যাট থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে ছুটলে ঘাতক তাঁকেও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আহত অয়ন বর্তমানে শঙ্কামুক্ত।

কী কারণে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ইতালির পুলিশ। তবে প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে পরিবারের পরিচিত কেউ জড়িত থাকতে পারেন। ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ জোর তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত কামাল উদ্দিন প্রায় এক যুগ আগে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন এবং পরে পরিবারকে সেখানে নিয়ে যান।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate