মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য ও ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করছেন অনেক প্রবাসী। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় অনলাইনে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব।
শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, অনলাইনে এক অডিও আলোচনায় একটি ভ্রাতৃপ্রতিম আরব রাষ্ট্রের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক ব্যবহারকারীকে পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করেছে সৌদি কর্তৃপক্ষ। গত ৬ জুন তাদের নিয়মিত পর্যবেক্ষণে ওই আপত্তিকর কনটেন্টটি শনাক্ত করা হয়।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের মন্তব্য সৌদি আরবের অ্যান্টি-সাইবারক্রাইম আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই আইনে বন্ধুসুলভ রাষ্ট্র, তাদের নেতা বা জাতীয় প্রতীককে অবমাননা করে এমন যেকোনো কনটেন্ট প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর যেকোনো কার্যকলাপও কঠোরভাবে দমন করা হবে।
আরও
সার্বিক বিষয়ে সৌদি তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের ওপর এমন আক্রমণ দেশের মূল্যবোধ ও আইনি কাঠামোর চরম পরিপন্থী। কূটনৈতিক সম্পর্ক ক্ষুণ্ন করে এমন কোনো আচরণ কিছুতেই সহ্য করা হবে না।









