সর্বশেষ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

Patwary 2352026Web Popup (3)

প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি এবং মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তাঁর কন্যাকে নিয়ে যেসব আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, তা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেও এই বক্তব্যে গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই আইনজীবী।

প্রেরিত ওই নোটিশে নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশে বলা হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না—এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে একটি লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করে দেওয়া হয়েছে। যোগাযোগের ঠিকানা হিসেবে নোটিশে ‘অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নম্বর-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি’ উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup