Long Popup (2)
সর্বশেষ

কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

E8d70634 ea8d 4bcb 8f2c f91b17f0dc55ProbashircityWebPopupUpdate

ঈদের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, এরই মাঝে ঘনিয়ে এল কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ! সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশ গবেষণার গণনা অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার)মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।

গালফ নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ২৬ মে পবিত্র আরাফাত দিবস এবং তার পরদিন অর্থাৎ ২৭ মে পালিত হবে ঈদুল আজহা। তবে এই তারিখগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক পূর্বাভাসের ওপর ভিত্তি করে তৈরি, যা মূলত জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত তারিখ নিশ্চিত হওয়া যাবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate