Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীদের মালয়ে‌শিয়ার আইন মেনে চলার নির্দেশনা হাইক‌ক‌মিশনারের

Malaysia 2ProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশন ও দেশটির সামাজিক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান পারকেসোর (PERKESO) যৌথ উদ্যোগে প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কাজের একঘেয়েমি দূর করতে এবং তাদের আইনি অধিকার ও সামাজিক সুরক্ষা সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই উৎসবমুখর পরিবেশে এই যুগান্তকারী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

পেনাংয়ের পারকেসো ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডিরেক্টর পুয়ান রাফিদাহ বিনতি আব্দুল রহিম। এ ছাড়া পারকেসোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কোম্পানি ও রেমিট্যান্স হাউসের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা এবং মালয়েশিয়ায় কর্মরত শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী স্বতঃস্ফূর্তভাবে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পারকেসোর পক্ষ থেকে প্রবাসী কর্মীদের কল্যাণে গৃহীত মালয়েশীয় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কর্মক্ষেত্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য ক্ষতিপূরণ বিষয়ে কর্মীদের সচেতন করার পাশাপাশি পারকেসোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি কর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন, যা প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে অত্যন্ত ফলপ্রসূ ছিল।

অনুষ্ঠানে হাইকমিশনার মনজুরুল করিম খান প্রবাসী কর্মীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করে দেশের অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি কর্মীদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় নবনির্বাচিত সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পারকেসোর সুবিধা পেতে মালয়েশিয়ার আইনকানুন মেনে চলার নির্দেশনা দেন। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার, মিনিস্টার (শ্রম) এবং রেমিট্যান্স হাউসের প্রতিনিধিসহ অন্যান্য বক্তারা কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, নিষ্ঠার সঙ্গে কাজ করা এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর পরামর্শ দেন। আয়োজন শেষে প্রবাসী কর্মীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate