সর্বশেষ

‘ভিশন ২০৩০’ কাজে লাগিয়ে সৌদিতে বিনিয়োগ বাড়াচ্ছেন বাংলাদেশিরা

Saudi1ProbashircityWebPopupUpdate

সৌদি আরবে সাধারণ শ্রমিক হিসেবে যাত্রা শুরু করেও কঠোর পরিশ্রম, সঞ্চয় ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে অনেক বাংলাদেশি আজ সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাঁরা বদলে দিয়েছেন নিজেদের ভাগ্য। সৌদি সরকারের বৈধ বিনিয়োগ লাইসেন্স নিয়ে তাঁরা গড়ে তুলছেন বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান তৈরি হচ্ছে বহু বেকার প্রবাসীর।

খোঁজ নিয়ে জানা যায়, সৌদি আরবে গ্রোসারি, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন ও ক্লিনিং সার্ভিসসহ নানা খাতে বাংলাদেশিরা এখন শক্ত অবস্থান তৈরি করেছেন। ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও অনেকেই আজ বড় উদ্যোক্তায় পরিণত হয়েছেন। একসময় যাঁরা শ্রমিক হিসেবে দেশটিতে গিয়েছিলেন, তাঁরাই এখন সফল ব্যবসায়ী হিসেবে নিজেদের তুলে ধরার পাশাপাশি দেশেও নিয়মিত বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন।

485a894aa91aba0d85451ba9cfa32fb014c5dc8b5fbad2a7

সৌদি সরকারের বিনিয়োগবান্ধব নীতিমালা এবং সহজ লাইসেন্স প্রক্রিয়া প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রমে আরও বেশি আগ্রহী করে তুলছে। এতে দেশটিতে বৈধ বিনিয়োগ ও উদ্যোক্তার সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে এই সাফল্যের শুরুটা মোটেও সহজ ছিল না। লাইসেন্স গ্রহণ ও স্থানীয় নিয়মকানুনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই ধীরে ধীরে তাঁরা আজকের এই স্থিতিশীল অবস্থানে পৌঁছেছেন। প্রবাসীরা জানান, ‘ভিশন ২০৩০’-এর আওতায় সৌদি সরকার বিনিয়োগ লাইসেন্স দিচ্ছে এবং আকামা ব্যবস্থায় পরিবর্তন আনছে, যাতে প্রবাসীরা খুব সহজেই ব্যবসা পরিচালনা করতে পারেন। তাই যাঁরা প্রবাসে নিজে কিছু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য সৌদি আরব এখন একটি বড় সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছে।

বিশেষ করে হজ ও ওমরাহকে কেন্দ্র করে ট্রাভেল ও সেবাখাতেও বাংলাদেশিদের অংশগ্রহণ চোখে পড়ার মতো বাড়ছে। দক্ষ ব্যবস্থাপনা ও বিশ্বস্ত সেবার মাধ্যমে তাঁরা অনায়াসেই গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছেন। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, এই খাতে সৌদি আরবে প্রচুর সম্ভাবনা রয়েছে। তাঁদের অনেকেই ২০৩০ সালের মধ্যে নিজেদের প্রতিষ্ঠানে অন্তত ২০০ জনের কর্মসংস্থান তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

এই প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে শুধু ব্যক্তিগত ব্যবসায়িক সাফল্যই আসছে না, বরং তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগও। বেকার প্রবাসীদের জন্য খুলছে সম্ভাবনার নতুন দ্বার। ট্যুরিজম ও হসপিটালিটি খাতে বাংলাদেশিদের এই অগ্রগতি শুধু ব্যক্তিগত নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত অগ্রযাত্রারই একটি উজ্জ্বল প্রতিফলন। সংশ্লিষ্টরা মনে করেন, সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনা থাকলে এ ধরনের বৈধ বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়বে এবং এর ফলে দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহও আরও শক্তিশালী হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate