সর্বশেষ

ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র

69d9ba5ba846fWeb Popup (3)

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান শান্তি আলোচনায় অংশ নেওয়া ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সর্বশক্তি ও সাহসের সঙ্গে দেশের স্বার্থ রক্ষা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, কোনো অবস্থাতেই জনগণের সেবা বন্ধ হবে না। আলোচনার ফলাফল যা–ই হোক না কেন, সরকার সব সময় জনগণের পাশে থাকবে।

অন্যদিকে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানের উপস্থিতিতে মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের মধ্যকার ত্রিপক্ষীয় এই সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন বিষয়ের মার্কিন বিশেষজ্ঞরাও বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসি থেকেও অন্যান্য বিশেষজ্ঞ এই আলোচনায় প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার এই বৈঠক প্রায় দুই ঘণ্টা ধরে চলে এবং আলোচনার পরিবেশ ছিল বেশ ইতিবাচক। তবে বৈঠকের বিস্তারিত তথ্য এখনো পর্দার আড়ালেই রাখা হয়েছে। এরপরেও বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্যে এই আলোচনা ঘিরে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। বিশেষ করে লেবানন পরিস্থিতি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

বিভিন্ন সূত্রের দাবি, ইসরায়েলের সামরিক অভিযান কেবল দক্ষিণ লেবাননের মধ্যেই সীমাবদ্ধ রাখার বিষয়ে আলোচনা চলছে, যাতে রাজধানী বৈরুতে আর কোনো হামলা চালানো না হয়। পাশাপাশি, ইরানের জব্দ করা বিপুল সম্পদ অবমুক্ত করার বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। তবে এটি আলোচনার অত্যন্ত প্রাথমিক পর্যায় হওয়ায় কোনো কিছু নিশ্চিত করে বলার আগে আরও সময়ের প্রয়োজন। তাই উভয় পক্ষই এ ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে এবং সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup