পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাল বৃহস্পতিবার থেকে টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানের কর্মীরাও এই ছুটির আওতাভুক্ত থাকবেন।
ওমান সরকারের ঘোষণা অনুযায়ী, ২৯ রমজান অর্থাৎ আগামীকাল থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৩ মার্চ সোমবার পর্যন্ত। উৎসব শেষে আগামী ২৪ মার্চ মঙ্গলবার থেকে দেশটিতে পুনরায় অফিস-আদালত ও সব ধরনের প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
তবে জরুরি পরিস্থিতি বা বিশেষ প্রয়োজনে নিয়োগকর্তারা চাইলে ছুটির দিনগুলোতেও তাদের কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন। কিন্তু সে ক্ষেত্রে ওমানের প্রচলিত শ্রম আইন ও বিধিমালা মেনে কর্মীদের এই দিনগুলোর জন্য যথাযথ আর্থিক ক্ষতিপূরণ বা অতিরিক্ত ভাতা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।











