সর্বশেষ

জরুরি পরিস্থিতি, নতুন বার্তা সৌদি আরবের

1773480703 13e65a668be5f6aa1b406272471c9833City ads Investment (1)

সৌদি আরবের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের নিকটবর্তী আল-খারজ প্রদেশের দিকে ধেয়ে আসা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

এই হামলার ঘটনার পরপরই জরুরি পরিস্থিতির জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। সংস্থাটি জানিয়েছে, আল-খারজ এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে আগাম সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বিশেষ ধরনের এই সাইরেনের মাধ্যমে রাস্তাঘাট, জনসমাগমস্থল এবং বিভিন্ন ভবনের ভেতরে এই সতর্কবার্তা সম্প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ভূত এই পরিস্থিতিতে সাধারণ বাসিন্দা ও প্রবাসীদের নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্র বা ঘরের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে বাড়ির দরজা-জানালা বন্ধ রাখতে এবং সার্বক্ষণিক রেডিও ও টেলিভিশনের মাধ্যমে সিভিল ডিফেন্সের পরবর্তী নির্দেশনাগুলো গভীরভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, সম্প্রতি আল-খারজ এলাকায় একাধিকবার শত্রুপক্ষের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা প্রতিহত করার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চলমান সংঘাতের জেরে উপসাগরীয় বিভিন্ন দেশ বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চরম হুমকির মুখে থাকলেও এর বড় একটি অংশই এসব দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup