সর্বশেষ

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে থাকছে না তুরস্ক

Türkiye will not be part of Saudi Pakistan defense allianceCity ads Investment (1)

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তুরস্ক সৌদি আরব ও পাকিস্তান–এর মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা জোট গঠনের আলোচনা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা নাকচ করে দিয়েছে রিয়াদ। সৌদি সেনাবাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তুরস্ক এই চুক্তিতে যোগ দিচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতা একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা হিসেবেই থাকবে; এতে তৃতীয় পক্ষ হিসেবে তুরস্ককে অন্তর্ভুক্ত করার কোনো সিদ্ধান্ত নেই। ফলে আলোচনার নামে যে ‘ত্রিপক্ষীয় সামরিক জোট’ তৈরির ধারণা ছড়িয়েছিল, তা ভিত্তিহীন বলে ইঙ্গিত মিলেছে।

প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তার বক্তব্যের পর জোটে যোগদানের আলোচনা নিয়ে জল্পনা বাড়ে। তবে সৌদি সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনা থাকার খবরও কার্যত ‘গুজব’ হিসেবে উড়িয়ে দেওয়া হয়েছে।

একইসঙ্গে উপসাগরীয় অঞ্চলের একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তুরস্কের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান কিছু সাধারণ সহযোগিতা থাকলেও পাকিস্তানের সঙ্গে যে প্রতিরক্ষা সমঝোতা রয়েছে, সেটি কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

সূত্র: এএফপি

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup