Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর

Saudi probashiProbashircityWebPopupUpdate

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সামাজিক বিমা সেবা আরও সহজ ও বোধগম্য করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে দেশটির সামাজিক বিমা কর্তৃপক্ষ জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স (গোসি)। সংস্থাটির অফিসিয়াল মোবাইল অ্যাপে নতুন করে বাংলা ভাষা যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে, যা প্রবাসী কর্মীদের ডিজিটাল সেবায় প্রবেশাধিকার উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সৌদি গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, আরবি ও ইংরেজি ভাষাজ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক প্রবাসী বিমা-সংক্রান্ত সেবা গ্রহণে জটিলতার মুখে পড়েন। এসব সমস্যা দূর করতেই গোসি অ্যাপে বাংলা ভাষার পাশাপাশি উর্দু ও ফিলিপিনো ভাষাও যুক্ত করা হয়েছে। এর ফলে বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা নিজেদের মাতৃভাষায় সামাজিক বিমা সংক্রান্ত তথ্য ও সেবা সহজেই জানতে পারবেন।

গোসি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সুবিধা পেতে গ্রাহকদের স্মার্টফোনে থাকা গোসি অ্যাপটি হালনাগাদ করতে হবে। আপডেটের পর বাংলা ভাষাভাষী প্রবাসীরা বিমা নিবন্ধন, মাসিক চাঁদার অবস্থা, সুবিধাভোগ সংক্রান্ত তথ্যসহ অন্যান্য ডিজিটাল সেবা সহজেই নিজের ভাষায় ব্যবহার করতে পারবেন।

গোসি সৌদি আরবের একটি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান, যা মূলত দেশটির বেসরকারি খাত এবং নির্দিষ্ট কিছু সরকারি খাতে কর্মরত শ্রমিকদের সামাজিক বিমা ব্যবস্থা তদারকি করে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও সংস্থাটির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সৌদি শ্রম আইন অনুযায়ী, দেশটিতে কর্মরত দেশি ও বিদেশি সব কর্মীর জন্য সামাজিক বিমা ব্যবস্থায় নিবন্ধন বাধ্যতামূলক। বাংলা ভাষা যুক্ত হওয়ায় বাংলাদেশি প্রবাসীরা এখন আরও সহজ, স্বচ্ছ ও ঝামেলামুক্তভাবে এই বিমা সেবার সুবিধা নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate