সর্বশেষ

ওমানের ভিসা বন্ধ, নৌপথে অবৈধ প্রবেশের চেষ্টা কালে ১৯ প্রবাসী আটক

Oman flag and visa applicationCity ads Investment (1)

ওমানের বিভিন্ন খাতে ভিসা ইস্যু সীমিত ও নিয়ন্ত্রিত হওয়ায় দেশটিতে নৌপথে প্রবেশের ঝুঁকিপূর্ণ প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়েই উপকূলে একাধিক অবৈধ অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আল-বাতিনাহ উত্তর প্রদেশের শিনাস উপকূলে নৌপথে অনুপ্রবেশের চেষ্টা করার সময় এশীয় জাতীয়তার ১৯ জনকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।

শনিবার এক সরকারি বিবৃতিতে ওমান পুলিশ জানায়, শিনাস উপকূলে নিয়মিত টহলের সময় কোস্ট গার্ড একটি সন্দেহজনক নৌযান শনাক্ত করে। সন্দেহজনক নৌযানটি থামিয়ে তল্লাশি চালানো হলে তাতে থাকা যাত্রীদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অবৈধভাবে ওমানের জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল।

Oman visas suspended, 19 expatriates detained while attempting to enter illegally by sea

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয়, উদ্দেশ্য এবং মানবপাচার সংশ্লিষ্টতার সম্ভাবনা যাচাই করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো আরও তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রচলিত আইনের অধীনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

রয়্যাল ওমান পুলিশ বলছে, সাম্প্রতিক মাসগুলোতে সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকায় নজরদারি আরও শক্তিশালী করা হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সন্দেহজনক নৌযান দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।

ওমান পুলিশ সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা বা এতে সহযোগিতা—উভয়ই গুরুতর অপরাধ। জাতীয় নিরাপত্তা রক্ষায় অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup