সর্বশেষ

কৃষি জমিতে কাজ করছিল বাংলাদেশি যুবক, এলোপাতাড়ি গুলি ছোড়ে বিএসএফ

BSF opens fire on Bangladeshi youth working on agricultural landCity ads Investment (1)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শুকুরাম উরাং নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে। নিহত শুকুরাম কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

পুলিশ জানায়, শুকুরাম উরাংয়ের মরদেহ কুলাউড়া সদর হাসপাতালে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সীমান্ত অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বৃহস্পতিবার দুপুরে শুকুরাম সীমান্তের কাছে পরিবারের কৃষিজমিতে কাজ করতে যান। এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি দৌড়ে কিছু দূর এগোলেও মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। ঘটনাটি সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ও বিএসএফের আচরণ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup