সর্বশেষ

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

Hieo alomProbashir city Popup 19 03

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও বিয়ের পরিকল্পনা করছেন। সম্প্রতি সাবেক স্ত্রী রিয়া মনির দায়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ও পরবর্তীতে জামিনে মুক্তির পর তিনি নতুনভাবে ব্যক্তিগত জীবন গুছিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। রিয়ার সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হওয়ার পর এবার নতুন জীবনসঙ্গী নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।

হিরো আলম জানান, নতুন বছরের শুরুতেই বিয়ে করার ইচ্ছা রয়েছে তার। তবে কাকে বিয়ে করতে যাচ্ছেন—তা এখনই প্রকাশ করতে চান না। তিনি বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন। সময় হলে বিয়ের দিনক্ষণ ও পাত্রী সম্পর্কে জানানো হবে। আমার পরিবার ইতোমধ্যে একটি মেয়েকে দেখেছে, কিন্তু ব্যস্ততার কারণে এখনো তার সঙ্গে দেখা করতে পারিনি।”

বর্তমানে ঢাকায় নতুন কাজের শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও পরিবারকে গুরুত্ব দিয়েই বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান হিরো আলম। তার মতে, জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে পরিবারের মতামতই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক।

ভবিষ্যৎ স্ত্রী সম্পর্কে নিজের প্রত্যাশার কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার কাজের চাপ অনেক। তাই এমন একজন দায়িত্বশীল স্ত্রী চাই, যিনি সংসার সামলাতে পারবেন এবং পরিবারকে সময় দেবেন। একইসঙ্গে মানসিকভাবে আমাকে সমর্থন করবেন এবং আমার পরিবারকেও নিজের মতো করে গ্রহণ করবেন।”

হিরো আলম জানান, কর্মব্যস্ততার মধ্যেও তিনি ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করতে চান। তার বিশ্বাস, একটি শান্তিপূর্ণ পরিবার ও সন্তানই মানুষের প্রকৃত সুখ এনে দেয়। নতুন বছর তার জীবনে নতুন আনন্দ বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, রিয়া মনি ছিলেন হিরো আলমের তৃতীয় স্ত্রী; দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে ডিভোর্স দেওয়ার পর তিনি রিয়াকে বিয়ে করেছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03