সর্বশেষ

নড়াইলে প্রবাসীর পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

Attempted to burn expatriate's family to death in NarailWeb Popup (3)

নড়াইল সদর উপজেলার সড়তলা গ্রামে শুক্রবার (১৪ অক্টোবর) গভীর রাতে এক প্রবাসীর পরিবারের বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হয়েছে, যেখানে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনাটি পূর্ব শত্রুতার জের ধরে সংঘটিত হওয়ার দাবি করা হয়েছে।

ভুক্তভোগী লিপি বেগম জানান, তার দুই ছেলে দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। স্বামীর মৃত্যুর পর পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জেরে তাদের আত্মীয় বোরহান মোল্যা, দুখু মোল্যা ও নাসিমা বেগম সম্প্রতি বাড়ির কাছে বাঁশ কেটে নিয়ে যায়। স্থানীয় সালিশেও মিমাংসা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার রাতে লিপি বেগমের পুত্রবধূ ও দুই শিশু সন্তান ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে ঘরের টিনের খুঁটি পোড়ার শব্দে ঘুম ভেঙে গেলে তারা দেখতে পান ঘরের ভেতরে আগুন লেগেছে। তারা দ্রুত ঘর থেকে বের হন এবং টিনের পশ্চিমাংশে আগুন জ্বলতে দেখেন। প্রতিবেশীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সরেজমিনে দেখা যায়, ঘরের দরজা, কাঠ এবং ভেতরের বাতা আগুনে পুড়ে গেছে। কাপড়ের চান্দুয়াতেও আগুন লেগে ক্ষতি হয়েছে। প্রবাসী পরিবারের বাড়িতে কোনো পুরুষ না থাকায় পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি করেছেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বক্তব্য সংগ্রহের চেষ্টা করা হলেও এ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup