সর্বশেষ

মালয়েশিয়ায় অভিযানে ৫৭ অবৈধ প্রবাসী আটক

57 migrants arrested in kuantan, malaysiaProbashir city Popup 19 03

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ানতান এলাকায় অননুমোদিত (অবৈধ) অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিম)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের কর্মকর্তারাও অংশ নেন।

ইমিগ্রেশন বিভাগের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযানে মোট ২৫৮ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে বিভিন্ন ইমিগ্রেশন আইনের আওতায় অপরাধে জড়িত সন্দেহে ৫৭ জনকে আটক করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিভাগ জানায়, গ্রেফতারকৃতদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫১(৫)(বি)-এর অধীনে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ভবন বা প্রাঙ্গণের মালিকদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।

অভিযানে মোট ১৮ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। এটি পরিচালিত হয় জনসাধারণের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে। কর্তৃপক্ষের তথ্যমতে, কিছু ব্যক্তি অননুমোদিত বিদেশিদের আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে—এমন তথ্য পাওয়ার পরই অভিযানটি পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন বিভাগ সতর্ক করে জানিয়েছে, যে কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবে বা কর্মে নিয়োজিত করবে, তার বিরুদ্ধে কোনো প্রকার আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03