সর্বশেষ

সোনা চোরাচালানে জড়িত কেবিন ক্রুকে পদাবনতি !

Rudaba 20251015183526City ads Investment (1)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু রুদাবা সুলতানাকে পদাবনতি দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৭ আগস্ট সোনা চোরাচালানের ঘটনায় রুদাবা সুলতানার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিমান করপোরেশন কর্মচারী প্রবিধানমালা, ১৯৭৯ অনুযায়ী তাকে পদাবনতি দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ঘটনাটিতে রুদাবা সুলতানার সরাসরি সংশ্লিষ্টতার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। সেই অনুযায়ী বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাফিকুর রহমান স্বাক্ষরিত আদেশে তার শাস্তি কার্যকর করা হয়।

এর আগে, গত ১২ আগস্ট একই ঘটনায় অভিযুক্ত হিসেবে রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে বুধবারের আদেশে সেই বরখাস্তাদেশ প্রত্যাহার করে পদাবনতির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিমানে সোনা চোরাচালানে জড়িত কর্মীদের শাস্তি হিসেবে লঘু ব্যবস্থা গ্রহণের ঘটনা নতুন নয়। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, অতীতেও এমন ঘটনায় অভিযুক্ত ক্রুরা সীমিত শাস্তি পেয়ে পুনরায় চাকরিতে ফিরেছেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে বিমান কর্তৃপক্ষের জবাবদিহিতা ও শৃঙ্খলা ব্যবস্থাপনাকে ঘিরে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup