Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে নারী ও মাদকে আসক্ত হচ্ছেন প্রবাসীরা

saiud vCity

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের একাংশ ক্রমেই গুরুতর অপরাধের দিকে ধাবিত হচ্ছেন। মাদক, নারী এই দুইটি কারণকে কেন্দ্র করে গড়ে উঠছে এক জটিল সামাজিক সংকট, যা পুরো প্রবাসী সমাজের নিরাপত্তা ও সুনামকে হুমকির মুখে ফেলছে।

আমরা সৌদি প্রবাসী ফেসবুক সূত্র জানায়, মাদকাসক্ত কিছু প্রবাসী মাদক সেবনের খরচ জোগাতে ছিনতাই, অপহরণ ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ছে। এমনকি কিছু নারী গৃহকর্মীকেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এতে সৌদি প্রশাসনের নজরদারি আরও বাড়ছে, ফলে, সাধারন প্রবাসীদের জীবিকা ও অবস্থানকে করে তুলছে ঝুঁকিপূর্ণ।

বিশ্লেষকদের মতে, এসব অপরাধমূলক প্রবণতা রোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি, আত্মসংযম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রয়োজনে প্রবাসী সমাজের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পারস্পরিক তদারকি জোরদার করারও পরামর্শ দিয়েছেন কেউকেউ।

সচেতন মহল বলছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সৌদি সরকার চাইলে ভিসা সীমিতকরণ বা কঠোর নীতিমালা প্রণয়নের মতো সিদ্ধান্তও নিতে পারে—যা সরাসরি প্রভাব ফেলবে লক্ষাধিক প্রবাসীর ভবিষ্যতের ওপর।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate