Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিসহ ৫৫ প্রবাসী আটক

55 migrants, including three bangladeshis, detained in malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার জোহর শহরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৫৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের ছয়টি রেস্তোরাঁয় পরিচালিত এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপ সেলেরা’।

অভিযানে বৈধ অনুমতিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ এবং বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ৪৬ জন, দক্ষিণ কোরিয়ার ছয়জন এবং তিন বাংলাদেশি নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৫৩ বছরের মধ্যে।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, আটককৃতরা বৈধ কাগজপত্র ছাড়াই রাঁধুনি ও খাবার পরিবেশনকারীর কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া তদন্তের স্বার্থে রেস্তোরাঁগুলোর চারজন ম্যানেজারকেও আটক করা হয়েছে, যাদের মধ্যে তিনজন স্থানীয় এবং একজন বিদেশি নাগরিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার আওতায় তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate