সৌদি আরবের ত্রাণ সংস্থা কেএস রিলিফের সুপারভাইজার জেনারেল ডক্টর আবদুল্লাহ আল-রাবিয়াহ সিরিয়ায় ১৬টি সমন্বিত মানবিক উদ্যোগের উদ্বোধন করেছেন। তিনি আরব নিউজকে বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। আমরা সিরিয়ার জনগণকে সংঘাত শুরুর আগে, সংঘাত চলাকালে সহায়তা দিয়েছি, আর এখন সংস্কারকালেও আমরা আবার তাদের পাশে দাঁড়াচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সিরিয়ার জনগণকে, বিশেষ করে নারী, শিশু ও তরুণদের ক্ষমতায়ন করা-যাতে তারা কেবল ত্রাণের ওপর নির্ভরশীল না থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে যায়। আমরা আশা করি, এর পরেই উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হবে।’
প্রথম যে উদ্যোগটি ঘোষণা করা হয়েছে, সেটি হলো লাইফসেভিং মেডিকেল ইকুইপমেন্ট প্রোগ্রাম। এর আওতায় ১৭টি কেন্দ্রীয় হাসপাতালে সিটি স্ক্যানার, আধুনিক আইসিইউ সরঞ্জাম ও নতুন প্রজন্মের ডায়ালাইসিস ইউনিট সরবরাহ করা হবে। এছাড়া দেশজুড়ে ৪৫৪টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন বিতরণ করা হবে।
আরও
প্রকল্পটির আওতায় ১ হাজার ২২০ জন সৌদি চিকিৎসা বিশেষজ্ঞ নিয়োজিত থাকবেন। সিরিয়ার দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা রায়েদ আল-সালেহ কেএসরিলিফকে সিরিয়ার প্রতি সহায়তার জন্য প্রশংসা করেছেন।











