Long Popup (2)
সর্বশেষ

গাজামুখী বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র মিশন শুরু

509060626ProbashircityWebPopupUpdate

ইসরাইলের অবরোধ উপেক্ষা করে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে যাত্রা শুরু করেছে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন। অন্তত ৪৪টি দেশের প্রায় ১০০টি জাহাজ অংশ নিচ্ছে এই অভিযানে, যাকে আয়োজকরা আখ্যা দিয়েছেন “পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র মিশন”।

আয়োজকদের মতে, ইউরোপ থেকে যাত্রা শুরু করা এই ফ্লোটিলায় চিকিৎসক, স্বেচ্ছাসেবক, মানবাধিকারকর্মী, শিল্পী, ধর্মীয় নেতা ও আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন। বহরে রয়েছে ডজনখানেক ছোট জাহাজ, যা ওষুধ, খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী বহন করছে। ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করা নৌবহরটি ৪ সেপ্টেম্বর তিউনিসিয়ায় গিয়ে দ্বিতীয় দলে যুক্ত হয়। এতে ছয় মহাদেশের প্রতিনিধি রয়েছে, যার মধ্যে স্পেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

বার্সেলোনায় আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, নিরাপত্তার কারণে জাহাজ ও বন্দরের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। প্রায় ৩,০০০ কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করতে নৌবহরের সাত থেকে আট দিন সময় লাগতে পারে।

২০০৭ সাল থেকে ইসরাইল গাজার আকাশ ও জলসীমা নিয়ন্ত্রণ করে আসছে। এই ফ্লোটিলা শুধু সহায়তা নয়, বরং বিশ্ববাসীর পক্ষ থেকে শক্ত বার্তা—গাজার অবরোধ ও গণহত্যা বন্ধ করতে হবে এখনই।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate