Long Popup (2)
সর্বশেষ

পাহাড়ের বুকে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল

Saudi arabia's five star hotel on a mountainsideProbashircityWebPopupUpdate

সৌদি আরবের লোহিত সাগর উপকূলে পাহাড় খোদাই করে নির্মিত বিলাসবহুল ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’ আবারও অতিথিদের জন্য উন্মুক্ত হয়েছে। গত বছর উদ্বোধনের পর স্বল্প সময়ের সংস্কারকাজ শেষে এ গ্রীষ্মে নতুন রূপে যাত্রা শুরু করেছে অবকাশকেন্দ্রটি।

220454 1 1757127465

রিসোর্টে প্রবেশ করতে হয় পাহাড় কেটে তৈরি সরু ও আঁকাবাঁকা গলি পেরিয়ে। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই ভ্রমণকারীদের স্বাগত জানায় আকর্ষণীয় ওয়েলকাম প্যাভিলিয়ন, যেখানে বাজতে থাকে সুরেলা সংগীত। প্রাকৃতিক পাথরের দেয়াল ঘেরা এই রিসোর্টে প্রবেশেই পাওয়া যায় অনন্য পরিবেশের ছোঁয়া।

220454 2 1757127465

আবাসন ব্যবস্থা চার ভাগে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে উঁচু স্থানে রয়েছে দুই শয্যার ভিলা, যেখানে ব্যক্তিগত ইনফিনিটি পুল, প্রশস্ত ডাইনিং স্পেস, শিলার দেয়ালজুড়ে বসার জায়গা এবং ফ্লোর-টু-সিলিং জানালা থেকে পাহাড়ি দৃশ্য উপভোগের সুযোগ আছে। বাথরুমে রয়েছে ওয়াক-ইন রেইন শাওয়ার ও স্ট্যান্ডঅ্যালোন বাথটাব। রিসোর্টের সাজসজ্জায় প্রাধান্য দেওয়া হয়েছে প্রাকৃতিক উপকরণ ও মরুভূমির পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙে।

খাবারের তালিকায় রাখা হয়েছে বিশ্বজুড়ে নানা স্বাদের পদ—পেরুভিয়ান ডিশ থেকে শুরু করে কাশ্মীরি ভেড়ার মাংস। পাশাপাশি বিভিন্ন ধরনের জুস, কফি ও পানীয়রও সমৃদ্ধ আয়োজন রয়েছে। বিনোদনের জন্য রয়েছে ওয়াদি পুল, অবজারভেটরি, ডেজার্ট গেমসসহ নানা আকর্ষণ। সাহসিকতাপ্রেমীদের জন্য রাখা হয়েছে অ্যাবসেইলিং, জিপলাইন, হাইকিং, ক্লাইম্বিং, ই-বাইকিং ও নক্ষত্রদর্শন। এছাড়া অতিথিরা চাইলে সৌদি খাবার রান্না শেখার ক্লাসেও অংশ নিতে পারবেন।

220454 3 1757127465

রিসোর্টে রয়েছে বিশ্বমানের স্পা সেন্টার, যেখানে অতিথিদের জন্য সাউনা, স্টিম রুম, হাম্মাম, ভিটালিটি পুল ও কোল্ড প্লাঞ্জসহ নানা থেরাপির ব্যবস্থা আছে। তবে বিলাসবহুল এই অভিজ্ঞতার জন্য খরচও কম নয়—এক শয্যার ওয়াদি ভিলায় থাকতে প্রতি রাতে গুনতে হবে প্রায় ১ হাজার ৮৬৬ মার্কিন ডলার।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate