২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন মডেল মেঘনা আলম। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে বারবার সংবাদ শিরোনাম হচ্ছেন তিনি। চলতি বছরের ৯ এপ্রিল রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে চাঁদাবাজির এক মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং টানা ৩০ দিন আটক থাকার পর গত ২৮ এপ্রিল জামিনে মুক্তি পান মেঘনা।

গ্রেপ্তার ও জামিনের ঘটনাকে ঘিরে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই মডেল এবার নিজের ফেসবুক পোস্টে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সেখানে তিনি নিজেকে ‘কুমারী’ দাবি করে আলোচনায় আসেন।
আরও
মেঘনা জানান, আদালতে আল-কোরআন হাতে শপথ নিয়ে তিনি ঘোষণা করেছেন, জীবনে কখনো কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেননি। এমনকি সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গেও নয়। তাকে চরিত্রহীন প্রমাণের যেকোনো অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানান তিনি।
নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই মডেল। তার ভাষায়, বাহ্যিক পোশাক বা চেহারার ভিত্তিতে কারো চরিত্র বিচার করা অন্যায়। সমাজে নারীদেরকে বারবার অগ্নিপরীক্ষার মুখে পড়তে হয়, অথচ পুরুষরা প্রশ্নহীন থেকে যায়—এমন মন্তব্যও করেন তিনি।
মেঘনার দাবি, প্রভাবশালী মহলের স্বার্থে তার বিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার বক্তব্যে স্পষ্ট হয়, তিনি নিজেকে সমাজের প্রচলিত মানসিকতা ও হয়রানির বিরুদ্ধে দাঁড় করাতে চাইছেন।












