সর্বশেষ

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

Army patrol vehicle hit by truck, 8 soldiers injuredCity ads Investment (1)

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় আট সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সেনাবাহিনীর একটি টহল দল নিয়মিত টহল দিচ্ছিল। এসময় তাদের বহনকারী ভ্যানটি মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহন সড়কের পাশের খালে পড়ে যায়। এতে সেনাসদস্যরা গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, আহত আট সেনাসদস্যের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং সেনাসদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। আইনগত প্রক্রিয়া চলছে।”

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা আহত সেনাসদস্যদের দ্রুত উদ্ধারকাজে সহায়তা করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup