সর্বশেষ

কলিং ভিসায় কর্মী নিচ্ছে মালয়েশিয়া, আবেদন করবেন যে ভাবে

Malaysia is hiring workers on calling visas, here's how to applyProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটায় (কলিং ভিসা) আবেদন করার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল জানিয়েছেন, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যাবে।

তিনি বলেন, কৃষি, বাগান ও খনি খাতের সব উপখাতে বিদেশি কর্মী নেওয়া যাবে। এছাড়া সেবাখাতের কয়েকটি নির্দিষ্ট উপখাতে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— পাইকারি ও খুচরা ব্যবসা, স্থল গুদাম, নিরাপত্তা প্রহরী, ধাতু ও ভাঙারি ব্যবসা, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো পরিবহন এবং ভবন পরিষ্কার।

নির্মাণ খাতে কেবল সরকারি প্রকল্প সংশ্লিষ্ট কাজে বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে। আর উৎপাদন খাতে নতুন বিনিয়োগ প্রকল্পে কর্মী নিয়োগ করা যাবে, তবে এজন্য মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ)-র অনুমোদন প্রয়োজন হবে।

আবেদন প্রক্রিয়ায় এবার পরিবর্তন আনা হয়েছে। শুধুমাত্র সংশ্লিষ্ট খাতের এজেন্সিগুলো আবেদন জমা দিতে পারবে। আগে নিয়োগকর্তা বা এজেন্টরা সরাসরি আবেদন করতে পারলেও এবার আর তা সম্ভব নয়। প্রথমে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি যাচাই করবে এবং পরবর্তীতে যৌথ কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে।

বিদেশি কর্মী নীতিমালায় বর্তমানে মোট ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন কর্মীর কোটা বহাল আছে। তবে দেশটির ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিক থেকে বিদেশি কর্মী সংখ্যা সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate