সর্বশেষ

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

Israel's ben gurion airport flight suspended after missile attackCity ads Investment (1)

ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে শুক্রবার (২২ আগস্ট) দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সতর্ক সাইরেন বাজতে শুরু করে। এ সময় নিরাপত্তার কারণে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শাফাক নিউজ জানিয়েছে, বিষয়টি স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে ভেঙে যায়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেটি পুরোপুরি আটকাতে সক্ষম হয়নি। পরবর্তীতে এর কিছু অংশ ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ লড শহরের কাছে গ্যানাটন এলাকায় গিয়ে পড়ে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, এ ঘটনায় সরাসরি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে কয়েকজন মানুষ আহত হয়েছেন।

এর আগে একইদিন সকালে ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। গাজার সীমান্তবর্তী এলাকাজুড়ে একাধিকবার সতর্ক সাইরেন বাজানো হয়। প্রথমে বনি নেটজারিম ও নাভেহ এলাকায় সতর্কতা জারি হলেও পরে তা ডেকেল, তালমি ইয়োসেফ, মিভতাহিমসহ আশপাশের আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।

তবে এখন পর্যন্ত এ হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup