সর্বশেষ

মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করতে কাজ চলছে: আসিফ নজরুল

Asif nazrulProbashircityWebPopupUpdate

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই মাসের অভ্যুত্থানকে সমর্থন দেওয়ায় বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশে আটক প্রবাসীদের মুক্ত করতে মন্ত্রণালয় কার্যক্রম হাতে নিয়েছে। তিনি আরও জানিয়েছেন, একই সঙ্গে নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ত করার পরিকল্পনাও চলছে।

বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিদেশে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই সৌদি আরবে আটক ১৮৭৬ প্রবাসীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া আরব আমিরাতসহ অন্যান্য দেশে ‘ল’ফার্ম’ কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রণালয় কেবল মধ্যপ্রাচ্য বা আরব আমিরাতেই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের শ্রমবাজারকে আরও বিস্তৃত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে নারী শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া নিয়মিত করা হচ্ছে, যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও তিনি জানান, পূর্ব সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। কেয়ারগিভারদের জন্য ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে দক্ষ কর্মী বিদেশে পাঠানো সম্ভব হয়। এছাড়া রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করার জন্য প্রবাসীরা সরাসরি টাকা পাঠাতে পারছেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হারও ১ শতাংশ কমানো হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, এক বছরের মধ্যে দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ বৃদ্ধি ও মন্ত্রণালয়ের ধারাবাহিক সংস্কারের মাধ্যমে সত্যিকারের উন্নয়ন সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেছেন, ধারাবাহিকতা বজায় থাকলে প্রবাসী কল্যাণ ও শ্রমবাজারে কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate