সর্বশেষ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Bangladeshi killed in road accident in saudi arabiaProbashircityWebPopupUpdate

সৌদি আরবের দাম্মাম শহরের কাছে সড়ক দুর্ঘটনায় কটিয়াদী উপজেলার মো. মুকসুদ মিয়া (৪৬) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও দুইজন বাংলাদেশি প্রাণ হারান।

নিহত মুকসুদ মিয়া কটিয়াদী পৌরসভার তেলিচারা মহল্লার বাসিন্দা এবং মরহুম মো. রঙ্গু মিয়ার ছেলে। সংসারের উন্নতির জন্য তিনি বহু বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব গিয়েছিলেন।

পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আশরাফুল হক দাদনের তথ্য অনুযায়ী, ঘটনার সময় মুকসুদ মিয়া কাজ শেষে সহকর্মীদের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসায় ফেরার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মুকসুদ মিয়াসহ তিনজন বাংলাদেশি মারা যান।

মুকসুদ মিয়া মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সরকারিভাবে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate