সর্বশেষ

ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরাকের নৌবাহিনী

Iraqi navy seizes iranian oil tankerCity ads Investment (1)

ইরাকের নৌবাহিনী দেশটির জলসীমা ব্যবহার করে নথিপত্র ছাড়া তেল পরিবহণের অভিযোগে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার জব্দ করেছে। বসরা বন্দরের দক্ষিণাঞ্চলে আরব উপসাগরের জলসীমায় ট্যাংকারটি আটক করা হয় বলে জানিয়েছেন বাগদাদ কর্তৃপক্ষ।

ইরাক সরকার বলছে, অবৈধভাবে তেল চোরাচালান ও অপ্রমাণিত রপ্তানি ঠেকাতে এটি একটি গুরুত্বপূর্ণ অভিযান। আটককৃত ট্যাংকারটিতে আনুমানিক আড়াই লাখ টন কালো তেল ছিল। তবে জাহাজের আরোহীরা জাহাজের মালিকানা বা কার্গোর উত্স সম্পর্কে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

এই ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ইরান থেকে তেল সংগ্রহ করে নথিপত্রবিহীনভাবে রপ্তানির চেষ্টা করা হচ্ছিল। কারণ, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে দেশটি মাঝে মধ্যেই পাশ্ববর্তী দেশের জলসীমা ব্যবহার করে অবৈধ রপ্তানার পথ খোঁজে।

যুক্তরাষ্ট্র ইরাককে দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে আসছে যাতে তাদের জলসীমা ব্যবহার করে ইরান কোনোভাবেই তেল পাচার করতে না পারে। সেই চাপ ও আন্তর্জাতিক আইন মানার অংশ হিসেবেই ইরাক সম্প্রতি তেল চোরাচালান রোধে বেশ সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পদক্ষেপের মাধ্যমে ইরাক একদিকে যেমন আন্তর্জাতিক চাপে সাড়া দিচ্ছে, অন্যদিকে দেশীয় জ্বালানি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দিকেও জোর দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup