সর্বশেষ

ওমানের অবৈধ প্রবাসীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা

Legal advisor gives good news to illegal expatriates in omanProbashir city Popup 19 03

ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে জানান।

পোস্টে তিনি লিখেছেন, এখন থেকে যারা ওমানে অবৈধভাবে অবস্থান করছেন, তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বৈধতার জন্য আবেদন করতে পারবেন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ নিজের আইনি অবস্থান বৈধ করতে চাইলে কোনো ধরনের আর্থিক জরিমানাও দিতে হবে না।

ড. আসিফ নজরুল প্রবাসীদের উদ্দেশে বলেন, যাদের বৈধ কাগজপত্র নেই তারা যেন এ সুযোগ কাজে লাগান। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে পরামর্শ দেন তিনি।

এদিকে ওমানের শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জনসাধারণের অনুরোধ এবং উপকারভোগীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হয়েছে। এই উদ্যোগের ফলে আরও বেশি সংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা লাভের সুযোগ পাবেন।

ওমানে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03