সর্বশেষ

ওমানের ভিসা নিয়ে যা জানা গেল

What we learned about oman visasCity ads Investment (1)

ভিসা সীমাবদ্ধতার কারণে ওমানে বাংলাদেশি অভিবাসী শ্রমিকের সংখ্যা কমে গেছে। ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র (NCSI)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যেখানে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ছিল ৬,৩৭,১৫২, তা ২০২৫ সালের জুন মাসে কমে দাঁড়িয়েছে ৬,২১,০৪৮-এ। অর্থাৎ, প্রায় ২.৫ শতাংশ হ্রাস পেয়েছে এ সংখ্যা।

২০২৩ সালের অক্টোবর থেকে বাংলাদেশিদের ওপর নতুন ভিসা জারি নিষেধাজ্ঞা কার্যকর হয়, যেখানে কেবল পারিবারিক, সরকারি, পেশাদার, জিসিসি প্রবাসী ও উচ্চ আয়ের পর্যটকদের কিছু নির্দিষ্ট ভিসায় অনুমতি দেওয়া হচ্ছে।

শুধু বাংলাদেশিই নয়, দক্ষিণ এশীয় অন্যান্য দেশের ক্ষেত্রেও একই নিয়ম দেখা গেছে। শ্রীলঙ্কার কর্মীর সংখ্যা কমেছে ২৪,১৫৬ থেকে ২২,৪৪০-তে। পাকিস্তানি কর্মী কমেছে ৩,১৭,২৯৬ থেকে ৩,১২,১০৫-তে এবং ফিলিপিনো কর্মী কমে দাঁড়িয়েছে ৪৪,৯১৩ থেকে ৪৪,৪৩৮-তে।

অন্যদিকে, ভারতীয় কর্মীর সংখ্যা সামান্য বেড়ে ৫,০৬,৬৩০ থেকে ৫,০৮,৩৮৬ হয়েছে, যা স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। পাশাপাশি, মিসর, মিয়ানমার ও তাঞ্জানিয়ার কর্মীসংখ্যা বেড়েছে। তবে সুদানি কর্মীর সংখ্যা কিছুটা কমে ২৩,৫৪৫ থেকে ২১,৩৪৪-তে নেমে এসেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup