সর্বশেষ

এমিরেটস এয়ারলাইন্সে বয়স্ক যাত্রীকে হয়রানির অভিযোগ

Elderly passenger accused of harassment on emirates airlinesProbashir city Popup 19 03

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ার না পেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছেন ৭১ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এমিরেটস এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটে এই ঘটনায় যাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অভিযোগ উঠেছে, বারবার অনুরোধের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি।

ভুক্তভোগী লাইলা হুসেইন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জুলাই নিউইয়র্কগামী এমিরেটস ফ্লাইট ইকে ৫৮৭-এ যাত্রা করেন। দুবাইয়ে ট্রানজিট চলাকালে পরবর্তী ফ্লাইট ইকে ২০৫-এ উঠতে গেলে তাকে হুইলচেয়ারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। যদিও ঢাকায় তাকে এই সেবা দেওয়া হয়েছিল, কিন্তু দুবাইয়ে তা অস্বীকার করা হয়। এমিরেটসের গ্রাউন্ড স্টাফ তাকে ‘ছোট পথ’ বলে হাঁটতে বলেন, যা প্রকৃতপক্ষে দীর্ঘ ও কষ্টকর ছিল।

লাইলা হুসেইনের মেয়ে ইশরাত জাহান এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, জরুরি সহায়তা চেয়েও তারা কোনো সাড়া পাননি। তিনি জানান, মিলান বিমানবন্দরে ট্রানজিটকালেও লাইলা হুসেইনকে উড়োজাহাজ থেকে নামিয়ে দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়, অথচ কোনো বসার ব্যবস্থা করা হয়নি।

এই দুর্ভোগে ক্ষুব্ধ ইশরাত লেখেন, “উচ্চমূল্যের টিকিট দিয়েও এমন অবহেলার শিকার হতে হবে—এটা ভাবিনি। জীবনের সবচেয়ে বাজে এয়ারলাইনস অভিজ্ঞতা। এমিরেটসকে আর কখনো বেছে নেব না।”

এমিরেটস এয়ারলাইন্সের সেবার মান নিয়ে ইতিপূর্বেও বিভিন্ন অভিযোগ উঠেছে। এবার এক বয়স্ক ও অসুস্থ যাত্রীকে ট্রানজিটকালে হুইলচেয়ার না দেওয়ার অভিযোগে আবারও এয়ারলাইন্সটির যাত্রীসেবা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ বিষয়ে জানতে এমিরেটসের ঢাকা অফিসে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03