Opens in a new tab
সর্বশেষ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় সৌদিতে জেল খাটছেন ভারতীয় যুবক

Da0407a9f04a8307ea1250702bd5ef54 6adedf8d0cff6Web Popup (3)

সৌদি আরবে মক্কার একটি মসজিদের ভেতর দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন বছর ধরে সে দেশের কারাগারে বন্দী ভারতের পশ্চিমবঙ্গের এক যুবক। তাঁর নাম সাহাবুদ্দিন শেখ। মুর্শিদাবাদের এই বাসিন্দা মক্কায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৩ সালে কাজের ফাঁকে এক পাকিস্তানি যুবক সাহাবুদ্দিনের মুঠোফোন দিয়ে ওই ভিডিওটি ধারণ করেন। পরে নিছক মজার ছলেই সাহাবুদ্দিন সেটি পোস্ট করেছিলেন। সম্প্রতি জানা গেছে, ভিডিওতে থাকা ওই দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। মসজিদের পবিত্রতা নষ্টের অভিযোগে তাদের এই চরম শাস্তি দেওয়া হয়।

এই খবর প্রকাশ্যে আসার পর সাহাবুদ্দিনের পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘ আট বছর ধরে সৌদি আরবে কর্মরত সাহাবুদ্দিনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছেলেকে হারিয়ে তার মা কোহিনুর বিবি এখন দিশেহারা। ছেলেকে দেশে ফেরাতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এখনো কোনো সদুত্তর পাননি তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup