সর্বশেষ

বিমানবন্দরে ভাল্লুকের উপদ্রবে রানওয়ে বন্ধ, ফ্লাইট বাতিল

Runway closed, flights canceled due to bear infestation at airportProbashir city Popup 19 03

জাপানের উত্তরাঞ্চলের ইয়ামাগাটা বিমানবন্দরে ঢুকে পড়েছে একটি কালো ভাল্লুক। বৃহস্পতিবার (২৬ জুন) রানওয়েতে ঘুরে বেড়াতে দেখা যায় প্রাণীটিকে। নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে রানওয়ে বন্ধ ঘোষণা করা হয় এবং অন্তত ১২টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কর্মীরা ভাল্লুকটিকে সরানোর চেষ্টা করলে সেটি আক্রমণাত্মক আচরণ করতে থাকে। পরে একটি গাড়ির সহায়তায় তাকে তাড়ানোর চেষ্টা করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি বিমানবন্দরের আশপাশে ঘোরাফেরা করছে, ফলে হ্যাঙ্গার থেকে বিমান বের করা সম্ভব হয়নি।

ইয়ামাগাটা বিমানবন্দরের এক কর্মকর্তা আকিরা নাগাই এএফপি-কে জানান, এ ঘটনায় বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি এর আগেও একই ভাল্লুকটি রানওয়েতে হানা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয়বার রানওয়ে বন্ধ হওয়ায় পুরো বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

ভাল্লুকটি ধরতে শিকারিরা ইতিমধ্যে ফাঁদ পেতেছে এবং পুলিশের একটি দল বিমানবন্দর ঘিরে রেখেছে যাতে প্রাণীটি পালিয়ে যেতে না পারে। এখন পর্যন্ত এ পরিস্থিতিকে ‘অচলাবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন কর্মকর্তারা।

সরকারি তথ্য অনুসারে, জাপানে সাম্প্রতিক সময়ে ভাল্লুকের আক্রমণের ঘটনা রেকর্ড পরিমাণে বেড়েছে। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এক বছরে ২১৯টি আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ছয়টি ছিল মারাত্মক।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ভাল্লুকদের খাদ্য সংকট তৈরি হয়েছে। পাশাপাশি জনসংখ্যা হ্রাস পাওয়া ও জনমানবহীন এলাকাগুলোর বিস্তারের কারণে শহরমুখী হয়ে উঠছে এসব বন্যপ্রাণী।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03