সর্বশেষ

হিরো আলমকে যুক্তরাষ্ট্রে নিতে চান প্রবাসী তরুণী চিকিৎসক

Young expatriate doctor wants to take hero alam to the usCity ads Investment (1)

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে যুক্তরাষ্ট্রে নিতে চান প্রবাসী তরুণী চিকিৎসক আইয়িশি আক্তার। নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী আইয়িশি বর্তমানে একটি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ করছেন।

হিরো আলম নিজেই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, আইয়িশির সঙ্গে তার পরিচয় বহুদিন আগে থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়মিত কথা হয়। এমনকি তিনি যখন সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, তখন আইয়িশি তাকে আর্থিক সহায়তাও করেছেন।

সম্প্রতি দেশে আসা আইয়িশির সঙ্গে কুমিল্লায় দেখা হয় হিরো আলমের। আলম জানান, “আমার সঙ্গে ওর ভালো বন্ধুত্ব। কিছুদিন আগে আমি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি শুনে ও আমাকে প্রস্তাব দেয়। বলে, ‘তুমি আমেরিকায় চলে এসো, আমি তোমাকে নতুন জীবন দিতে চাই।’”

এই প্রসঙ্গে হিরো আলম একটি ভয়েস মেসেজও গণমাধ্যমে পাঠিয়েছেন, যেখানে এক নারী কণ্ঠে শোনা যায়, “হিরো আলম, তুমি আর ভুল কইরো না। আমি তোমাকে আমেরিকায় নিয়ে আসতে চাই। এখানে এনে তোমাকে সেটেল করব। তুমি চলে এসো।”

এদিকে, কিছুদিন আগে মডেল ইতি’র সঙ্গে বিয়ের গুঞ্জন উঠলেও বিষয়টি নিয়ে হিরো আলম স্পষ্ট করে কিছু বলেননি, শুধু জানিয়েছেন যে তিনি প্রেমের সম্পর্কে আছেন। এ ছাড়া সম্প্রতি তার তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সম্পর্কচ্ছেদ করার ঘোষণাও দেন হিরো আলম। তার অভিযোগ, বাবার মৃত্যুশয্যায় থাকার সময় স্ত্রী পাশে ছিলেন না।

এর আগে ২০১০ সালে হিরো আলম বিয়ে করেন সাদিয়া বেগম সুমিকে। তাদের সংসারে তিন সন্তান রয়েছে—আলো, আঁখি ও আবির। নানা কারণে আলোচনায় থাকা এই কনটেন্ট নির্মাতা ফের সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন প্রবাসী তরুণীর এই প্রস্তাবের কারণে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup