সর্বশেষ

ইমরান খান ও ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত

India blocks imran khan and bhutto's ex accountsProbashir city Popup 19 03

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারারের এক্স অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়েছিল। পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের নেতাদের ভারত বিরোধী মন্তব্য অ্যাকাউন্ট বন্ধের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

পহেলগামের ঘটনার পর বিলাওয়াল ভুট্টো একাধিক উত্তেজক মন্তব্য করেন। ভারত বহুবার পাকিস্তানের সন্ত্রাসবাদের সঙ্গে সংযোগের প্রমাণ দিয়েছে, এবং এই ঘটনার পর সিন্ধু জলচুক্তিও রদ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় বিলাওয়াল বলেন, “সিন্ধু নদ আমাদের। এটা আমাদেরই থাকবে। হয় সিন্ধু দিয়ে জল বইবে, নয়তো ওঁদের (ভারত) রক্ত বইবে।” পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফও স্বীকার করেন যে, পাকিস্তান অতীতে সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে মদদ দিয়েছে, যা বিলাওয়াল সমর্থন করেন।

ইমরান খান পহেলগামের জঙ্গি হামলার নিন্দা জানিয়ে বলেন, পুলওয়ামা অপারেশনের সময়ও পাকিস্তান ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভারত কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়। তিনি আরও বলেন, “২০১৯ সালে আমি যেমনটি ভবিষ্যদ্বাণী করেছিলাম, পহেলগাম ঘটনার পর আবারও একই ঘটনা ঘটছে। আত্মসমালোচনা এবং তদন্তের পরিবর্তে, মোদী সরকার আবারও পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছেন।”

পাকিস্তানের এই দুই গুরুত্বপূর্ণ নেতার একের পর এক ভারত বিরোধী মন্তব্যের কারণেই তাদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত সরকার এই পদক্ষেপকে তাদের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার একটি অংশ হিসেবে দেখছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03