সর্বশেষ

ওমানে তৃতীয় দফায় বসলো ইরান-যুক্তরাষ্ট্র

Iran us meet for third round in omanWeb Popup (3)

তেহরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে শনিবার তৃতীয় দফায় ওমানে বৈঠক করল ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আরাগচি। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

আলোচনার একদিন আগেই আরাগচি মাস্কাটে চলে আসেন। আর উইটকফ এসেছেন শনিবার সকালে। ১২ এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ওমানের মধ্যস্থতায় এর আগে মাস্কাট ও ইতালির রোমে দুই দফা আলোচনা হয়েছে।

এদিকে মার্কিন পররারষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তি করতে হলে কিংবা সামরিক হামলার ঝুঁকি এড়াতে ইরানকে সব ধরনের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বাতিল করতে হবে। রুবিও জানান, ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে একটি চুক্তি করতে চায়, তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে এতে সামরিক হামলার ঝুঁকিও এড়াতে সক্ষম হবে তেহরান।

এদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তারা শান্তিপূর্ণভাবেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে। সক্ষমতা থাকলেও তারা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিলের প্রস্তাব প্রত্যাখান করেছে তেহরান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup