সর্বশেষ

২০ বছরেও জ্ঞান ফেরেনি সৌদির সেই যুবরাজের, ৩৬তম জন্মদিনও কাটল বিছানায়

২০ বছরেও জ্ঞান ফেরেনি সৌদির সেই যুবরাজের, ৩৬তম জন্মদিনও কাটল বিছানায়City ads Investment (1)

রূপকথার রাজকুমারী অরোরা দুষ্টু পরি ম্যালিফিসেন্টের অভিশাপে ১০০ বছর ঘুমিয়ে ছিলেন। তবে শুধু রূপকথায় নয়, বাস্তবেও প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ঘুমিয়ে আছেন সৌদি আরবের এক রাজকুমার, যিনি ‘স্লিপিং প্রিন্স’ বা ঘুমন্ত রাজকুমার নামে পরিচিত।

২০০৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। সে সময় তিনি লন্ডনের একটি সামরিক কলেজে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তিনি কোমায় চলে যান। তারপর থেকে তিনি কোমায় আচ্ছন্ন হয়ে আছেন। যুবরাজের পরিবারের এই নীরব লড়াই চলছে টানা ২০ বছর ধরে। গত ১৮ এপ্রিল যুবরাজের ৩৬তম জন্মদিন পালিত হলেও, তিনি তখনও হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় শায়িত।

যুবরাজ আল-ওয়ালিদের ফুফু প্রিন্সেস রিমা বিনতে তালাল সামাজিক মাধ্যমে তার ভাতিজার শৈশব এবং বর্তমান অবস্থার কিছু ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় আল-ওয়ালিদ, ২১ বছর ধরে তুমি আমাদের হৃদয়ে আছ। আল্লাহ তোমার সুস্থতা দান করুন, তিনিই তোমার দুর্বলতা সম্পর্কে জানেন। তিনি আকাশ ও পৃথিবীর মালিক।’

গত বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং স্পেনের বিখ্যাত চিকিৎসকরা যুবরাজের চিকিৎসার সাথে যুক্ত ছিলেন, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যুবরাজের বাবা প্রিন্স খালেদ বিন তালাল এখনও আশা ছাড়েননি। তিনি বলেন, ‘আল্লাহ যদি চাইতেন তার মৃত্যু হোক, তবে দুর্ঘটনার সময়ই তার মৃত্যু হতো। যে আল্লাহ এত বছর ধরে তার জীবন রক্ষা করেছেন, তিনিই তাকে সুস্থ করে তুলতে পারেন।’
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03