রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা গণমাদ্যমকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার।
আরও
তিনি আরও জানান, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে ছিল। বিষয়টি নিয়ে আবহাওয়া অফিস এখন কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।










