সর্বশেষ

ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

LighitaningWeb Popup (3)

থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে মাঠে বজ্রপাতের ঘটনায় এক খেলোয়াড় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। গতকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। থাই সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ ও ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতকাল নারাথিওয়াতের সান্তিফাপ স্টেডিয়ামে ‘গোলোক কাপ’ নামের একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালীন স্টেডিয়াম এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির মধ্যেই হঠাৎ মাঠে তীব্র বজ্রপাত হয়। এতে সাফওয়ান আওয়ে নামের ২৪ বছর বয়সী এক খেলোয়াড় ঘটনাস্থলেই প্রাণ হারান।

বজ্রপাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। তাঁদের মধ্যে একজন মালয়েশীয় খেলোয়াড়ও রয়েছেন। আহতদের অনেকের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

বর্ষাকালে থাইল্যান্ডে বজ্রপাত একটি নিয়মিত ও স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ। অনাকাঙ্ক্ষিত প্রাণহানি এড়াতে দেশটির সরকারের পক্ষ থেকে বৃষ্টির সময় সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার বিষয়ে নিয়মিত সতর্কবার্তা দেওয়া হয়ে থাকে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup