Long Popup (2)
সর্বশেষ

বিশ্বকাপের ট্রফি বিক্রি করে সমালোচনার মুখে ফরাসি ফুটবলার

346109a5 0c3d 4041 b8c0 f2f599e2d6caProbashircityWebPopupUpdate

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন লেফট-ব্যাক বেঞ্জামিন মেন্দি। এবার ফিফার কাছ থেকে পাওয়া বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল প্রতিকৃতি বা রেপ্লিকা নিলামে বিক্রি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই ফরাসি ডিফেন্ডার। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান ‘গোল্ডিন’-এর ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট-২’-এ ট্রফিটির প্রতিকৃতি বিক্রির জন্য তোলেন মেন্দি। শেষ পর্যন্ত এটি ৬২ হাজার মার্কিন ডলারে (প্রায় ৫৪ হাজার ইউরো) বিক্রি হয়েছে।

বিশ্বকাপজয়ের এই স্মরণীয় স্মারক বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তে ফুটবলপ্রেমী ও সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। সমালোচকদের উদ্দেশে মেন্দি জানান, ট্রফিটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি। তাই এটি নিয়ে তিনি কী করবেন, তা সম্পূর্ণ তাঁর নিজস্ব বিষয়। এরপর কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি যোগ করেন, আলমারিতে ট্রফিটি অযথাই জায়গা দখল করে ছিল। এমনকি ভবিষ্যতে নিজের সংগ্রহে থাকা অন্য শিরোপার স্মারকও বিক্রি করে দিতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি।

২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে রেকর্ড ৫৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে সে সময় বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হয়েছিলেন মেন্দি। সিটির হয়ে ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে চারটি প্রিমিয়ার লিগসহ মোট আটটি শিরোপা জেতেন তিনি। এ ছাড়া ফ্রান্স জাতীয় দলের জার্সিতে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই লেফট-ব্যাক।

তবে ২০২১ সালে একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে তাঁর ক্যারিয়ার বড় ধাক্কা খায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের জুলাইয়ে আদালত থেকে সব অভিযোগ থেকে খালাস পান তিনি। দুই বছরের বেশি সময় মাঠের বাইরে থাকার পর ফরাসি ক্লাব লরিয়ের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন মেন্দি। পরবর্তীতে সুইজারল্যান্ডের ক্লাব জুরিখে খেলার পর বর্তমানে তিনি পোল্যান্ডের ক্লাব পোগোন শেচচিনের হয়ে খেলছেন, যার সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate