সর্বশেষ

মালয়েশিয়া কিশোরী ধর্ষণের অভিযোগে বাংলাদেশী যুবক ৭ দিনের রিমান্ডে

Bangladeshi youth remanded for 7 days for raping Malaysian teenagerProbashir city Popup 19 03

মালয়েশিয়ার নিলাই এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩১ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নিলাই জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জোহারি ইয়াহিয়া জানিয়েছেন, সেরেমবান ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারহা সুলাইমান মঙ্গলবার রিমান্ডের অনুমতি দেন। সন্দেহভাজনকে ৯ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে রেখে দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কিশোরীর মা মেয়ের শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসার জন্য তাকে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে জানা যায়, ১৬ বছর বয়সী ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে মা বিষয়টি সন্দেহজনক মনে করে মে মাসে পুলিশে রিপোর্ট দায়ের করেন। অভিযোগে বলা হয়, কিশোরীর কর্মস্থলেই তার সহকর্মী—অভিযুক্ত বাংলাদেশি যুবক—তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।

পুলিশের তদন্তে আরও জানা যায়, ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি মালয়েশিয়া থেকে পালিয়ে বাংলাদেশে চলে যান। দীর্ঘ কয়েক মাস পর তিনি পুনরায় মালয়েশিয়ায় ফেরার চেষ্টা করলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (KLIA) আগমন হলে সোমবার সকাল ১১টা ৪৪ মিনিটে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সুপারিনটেনডেন্ট জোহারি ইয়াহিয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03