সর্বশেষ

হজযাত্রীদের খরচ কমাতে সৌদি আরব সফরে ধর্ম উপদেষ্টা

FdvCity ads Investment (1)

বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানিয়েছেন, আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ।

কম খরচে হজ পালনে দুই প্যাকেজে আসতে পারবেন বাংলাদেশ থেকে হজযাত্রীরা। এই বিষয়ে সৌদি হজ ও ওমরাহ্ মন্ত্রীর সাথে বৈঠক করবেন ধর্ম উপদেষ্টা। মক্কায় বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে এ কথা জানান উপদেষ্টা।

বিমান ভাড়া, মক্কা মদিনায় বাড়ি ভাড়া কমানো ও সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের কাছে সহনীয় পর্যায়ে আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03